
মালদ্বীপে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোহাম্মদ আবদুল কাদের
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৭:৫৫

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। ছবি: সংগৃহীত
বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে কোনো রোহিঙ্গা নাগরিকের মালয়েশিয়া ত্যাগের দাবির বিপরীতে পর্যাপ্ত ও জোরালো প্রমাণ না থাকলে সে বিষয়ে মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।
শনিবার (১০ অক্টোবর) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই স্পষ্ট অবস্থান জানান।
এর আগে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে এক ব্যক্তির সাক্ষাৎকার প্রকাশ করলে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।
ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মালয়েশিয়ায় অবস্থানকালে তার কোনো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কার্ড ছিল না এবং তিনি পরিবারের সহযোগিতায় বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করে দেশে ফিরেছেন।
এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া যেকোনো ধরনের গুঞ্জন বা দাবির ওপর ভিত্তি করে প্রতিক্রিয়া জানানো সমীচীন নয়।
তিনি স্পষ্ট করে দেন, কেবল জোরালো ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হলেই এ বিষয়ে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া জানানো হবে।