
সম্প্রীতির বার্তা নিয়ে বাহরাইনে চলছে দুর্গোৎসব
মোহাম্মদ আবদুল কাদের
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২১:৫২

চলতি বছরের প্রথম সাড়ে ৯ মাসে মালয়েশিয়ায় বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অপরাধে ৬০ হাজারের বেশি বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত
চলতি বছরের প্রথম সাড়ে ৯ মাসে মালয়েশিয়ায় বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অপরাধে ৬০ হাজারের বেশি বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৪৫ হাজারেরও বেশি নাগরিককে ইতোমধ্যেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক লোকমান এফেন্দি রামলি।
দেশে ফেরত পাঠানো এসব অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি।
অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে অন্তত ১ লাখ ৪৬ হাজার বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এই সময়ে অভিবাসন বিভাগ প্রতিদিন গড়ে ৩৮টিরও বেশি অভিযান পরিচালনা করে।
মূলত বৈধ কাগজপত্র বা কাজের পারমিট না থাকা, ভিসার মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করা এবং সোশ্যাল ভিজিট ভিসায় এসে অবৈধভাবে কাজের সঙ্গে যুক্ত থাকার কারণেই এসব আটক ও বহিষ্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ধারাবাহিকতায় সম্প্রতি কুবাং কেরিয়ান এলাকার একটি নির্মাণস্থল থেকে ৫৫ জন বিদেশিকে আটক করে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। একই সঙ্গে জোহর বাহরু ও কুয়ালালামপুর থেকে আসা ১০ জন মিয়ানমারের নাগরিককে অবৈধ পথে সীমান্ত পার করার চেষ্টার সময় এক মানবপাচারকারীসহ তাদের হাতেনাতে আটক করা হয়েছে।