
ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া’র সভাপতি আমিরুল, সাধারণ সম্পাদক বশির
আরিফুর রহমান
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৭:৩৭

রিয়াদে বাংলাদেশের জাতীয় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সময় সংবাদ
সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশের জাতীয় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের কার্যকরী সদস্য ও কালবেলার সাংবাদিক মোহাম্মদ রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের প্রধান উপদেষ্টা ও আরটিভির সৌদি আরব ব্যুরো প্রধান সাংবাদিক আবুল বশির এবং ভারপ্রাপ্ত সভাপতি ও যমুনা টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন দীদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান (হাবিব)। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ আসাদুজ্জামান জামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এনামুল হক ভূঁইয়া, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি আরিফুর রহমান, সহসাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি আবুল কালাম আজাদ লিটন, প্রচার সম্পাদক ও চ্যানেল ২৪-এর প্রতিনিধি শিহাব শাহীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি হাসান মাহমুদ, আল দাওয়া টিভির প্রতিনিধি মাওলানা মহব্বত উল্লাহ এবং ব্যবসায়ী মোহাম্মদ জামাল হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের কার্যকরী সদস্য ও ডিবিসি টিভির প্রতিনিধি গোলাম রাসেল রুসুল, চ্যানেল আই ও বাংলা বিনোদনের সম্পাদক বুলবুল আহমদ, তিতাস টিভির সম্পাদক আল আমিন নান্নু, আই ওয়াল টিভির প্রতিনিধি তানিয়া আহমেদ, স্বাধীন কাগজের প্রতিনিধি ফখরুল ইসলাম জয় এবং রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও অর্জনের কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রবাসীদের অধিকার ও স্বার্থ রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। তারা দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সৌদি আরবে পত্রিকাটির প্রতিনিধিকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণে তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।