
মালয়েশিয়ায় বাংলাদেশির বিরুদ্ধে স্থানীয় তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ
ওমর ফারুক খোন্দকার
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৮:৪০

মালদ্বীপে গত ছয় মাসে বিভিন্ন কারণে ৪৫ বাংলাদেশির মৃত্যুর তথ্য দিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। ছবি: সময় সংবাদ
দক্ষিণ এশিয়ার পর্যটননির্ভর দেশ মালদ্বীপে বিভিন্ন পেশায় কর্মরত আছেন লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি। দেশটিতে গত ছয় মাসে বিভিন্ন কারণে ৪৫ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের তথ্য বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসেই মৃতের এই সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। মৃত অধিকাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। কর্মক্ষম বয়সে একের পর এক প্রবাসীর এমন অকালমৃত্যুতে উদ্বেগ বাড়ছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতেও।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের তথ্যানুসারে, গত ছয় মাসে যে ৪৫ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে, এর মধ্যে ৩৫ জন হৃদরোগ বা স্ট্রোকজনিত কারণে, আটজন কর্মক্ষেত্রে দুর্ঘটনায় এবং দুজন আত্মহত্যায় মারা গেছেন।
হাইকমিশন বলছে, দেশটিতে মারা যাওয়া ৪৫ জন প্রবাসী বাংলাদেশির মধ্যে ৩৫ জন মালদ্বীপে বৈধভাবে কর্মরত থাকলেও বাকি ১০ জন অবৈধভাবে বসবাস করছিলেন। তাদের মধ্যে ১০ জনের মরদেহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে এবং বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় দেশে পাঠানো হয়েছে। অন্যদের মরদেহ হাইকমিশনের সহযোগিতায় দেশে পাঠানোর ব্যয় বহন করেছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো।
মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের মতে, অনিরাপদ কর্মপরিবেশ, ঋণের বোঝা, অনিয়মিত খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রামের অভাব ও দীর্ঘস্থায়ী মানসিক চাপ প্রবাসীদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে। জীবিকার তাগিদে দীর্ঘ সময় কাজ, পরিবারের জন্য অর্থ পাঠানোর চাপ এবং চিকিৎসা নিতে অবহেলা এ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এতে করে উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে, যা অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে ওঠে।
প্রবাসীদের সুস্থ রাখতে স্বাস্থ্যসচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত বিশ্রামের বিকল্প নেই বলেও জানান তারা।
দেশটিতে একের পর এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে সহকর্মীদের মধ্যেও বাড়ছে উদ্বেগ। তাদের মতে, দীর্ঘ কর্মঘণ্টা, অনিয়মিত খাদ্যাভ্যাস, মানসিক চাপ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভাব প্রবাসীদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তোলে। এ পরিস্থিতিতে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। প্রবাসীদের অকালমৃত্যু রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ও জোরালো পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা তাদের।
বাংলাদেশ মিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. মোতাসেম বিল্লাহ বলেন, প্রবাসী বাংলাদেশিদের সুস্থতা ও নিরাপত্তার জন্য কর্মক্ষেত্রে সুরক্ষাবিধি মেনে চলাসহ পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। একইসাথে অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।
এছাড়াও তিনি বলেন, অতিরিক্ত কাজের চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস, বিশ্রামের অভাব ও মানসিক চাপ-হৃদ্রোগ বা স্ট্রোকসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। তাই নির্মাণসহ ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত প্রবাসীদের নিরাপত্তাসামগ্রী ব্যবহার এবং সহকর্মীদের অসুস্থতায় দ্রুত চিকিৎসা নিতে উৎসাহিত করারও পরামর্শ দেন তিনি।
একই সঙ্গে, অবৈধভাবে কর্মরত কিংবা আর্থিক সংকটের কারণে চিকিৎসাসেবা নিতে পারছেন না—এমন প্রবাসী বাংলাদেশিদেরও প্রয়োজনীয় সহযোগিতার জন্য বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি।
মালদ্বীপে গত বছর ৪৩ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলেও, চলতি বছরের প্রথম ছয় মাসেই সেই সংখ্যা ছাড়িয়ে গেছে।