
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে ঢাকায় বিমরাডের কর্মশালা
প্রতিবেদক, পঞ্চগড়
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৮:৫৯

পঞ্চগড়ে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। ছবি: সময় সংবাদ
উত্তরাঞ্চলের চা শিল্পকে আরও এগিয়ে নিতে নিজেদের উৎপাদিত চায়ের গুণগত মান সম্পর্কে আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি দুর্বলতাগুলো চিহ্নিত করে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ।
রোববার (১১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ে বাংলাদেশ চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত গুণগতমানের চা উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ও চা আস্বাদনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
চা বোর্ড চেয়ারম্যান বলেন, নিজেদের চায়ের মান নিয়ে আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি নিজেদের চায়ের দুর্বলতাগুলো জেনে নিয়ে সকলকে সচেতন হতে হবে। কারণ নিজের ভুল চিহ্নিত করার সক্ষমতাই মান উন্নয়নের প্রথম শর্ত। একই সাথে চা শিল্পের গুণগত মান উন্নয়নে উৎপাদিত চায়ের ইতিবাচক বৈশিষ্ট্যগুলো ধরে রাখা এবং কোথায় ঘাটতি রয়েছে, তা শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে চায়ের প্রক্রিয়াজাতকরণ ও হ্যান্ডলিংয়ের কোনো পর্যায়ে মানের ঘাটতি তৈরি হচ্ছে, তা বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এ সময় প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশের চা বোর্ডের সদস্য (যুগ্মসচিব) মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের (শ্রীমঙ্গল, মৌলভীবাজার) পরিচালক হলেন ড. এ. কে. এম. রফিকুল হক, পরিচালক ইসমাইল হোসেন, পঞ্চগড় চা বোর্ড আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, বাংলাদেশ বটলিফ চা কারখানার সভাপতি নিয়াজ আলী চিশতী, স্মল টি ওনার্স এন্ড ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শাহজাহান খান, চা চাষি সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নূতন, চা চাষি, চা কারখানা কর্মকর্তা, মালিকসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
পরে চা বোর্ড চেয়ারম্যানের উপস্থিতিতে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের নিচতলায় ৩০ টি কারখানার উৎপাদিত চা পান করে মান যাচাই করেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের (শ্রীমঙ্গল, মৌলভীবাজার) পরিচালক ইসমাইল হোসেন।