
আবারও রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার অপচেষ্টা হচ্ছে: রিজভী
প্রতিবেদক, হিলি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৩:২১

হিলিতে আটক ভারতীয় নাগরিক। ছবি: সময় সংবাদ
দিনাজপুরের হিলিতে অজিত কুমার ঘোষ (৪২) নামের এক ভারতীয় নাগরিককে বেশ কয়েকটি মদের বোতলসহ আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় হিলির মধ্যবাসুদেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কুমার ঘোষ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামপুর থানার মাদারগঞ্জ গ্রামের গ্রেন্দ্রনাথের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম।
তিনি বলেন, বুধবার রাতে এক মাদককারবারি হিলির মধ্য বাসুদেবপুর এলাকার গণেশ বাবুর চাতালের পাশে মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করে তার কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ভারতীয় চার বোতল মদ, একটি মোবাইল, ভারতীয় আঁধার কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়।
আটক যুবককে বৃহস্পতিবার দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।