
টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১৭:৫৫

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন শিশুটি। ছবি: সময় সংবাদ
ফরিদপুরে বাবার মৃত্যুর পাঁচ দিন পর ধর্ষণের শিকার হয়েছে চার বছরের এক শিশু। অসুস্থ ওই শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগে রাজ্জাক বিশ্বাস (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রাজ্জাক বিশ্বাসের বাড়ি পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার খানখানাপুর এলাকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা ওই শিশুটি। পাঁচ দিন আগে শিশুটির বাবা মারা যান। শুক্রবার (৯ অক্টোবর) বাড়িতে মিলাদের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে কলাগাছের আড়াল থেকে শিশুটিকে কাঁদতে দেখেন তার ফুফু। পরে শিশুটির শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বুঝতে পারেন শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এসময় রাজ্জাককে ঘটনাস্থলের পাশে দেখতে পেয়ে ধর্ষণের ঘটনায় তিনি জড়িত এমন সন্দেহে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুল হাসান জানান, ওই শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলার রাজ্জাক বিশ্বাসকে গ্রেফতার দেখানো হয়েছে।