
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ১০
প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

বাগেরহাটে বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ আত্মসাৎকারী চক্রের ৯ সদস্য গ্রেফতার ও উদ্ধার হওয়া মালামাল।
মোংলা উপজেলার চিলা বাজার এলাকায় বিকাশ ও নগদের দুই ব্যবসায়ীর ব্যবসায়িক সিম ক্লোন করে প্রায় আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি স্মার্টফোন, দুটি বাটন ফোন ও ২০টি সিমকার্ড জব্দ এবং হাতিয়ে নেয়া ৮০ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
তিনি জানান, চিলা বাজারের বিকাশ ও নগদ ব্যবসায়ী সেলিম শেখের দুটি এবং অপর ব্যবসায়ী বিপ্লব মণ্ডলের একটি ব্যবসায়িক সিম ক্লোনকৃত ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তুলে নেয় প্রতারক চক্র। পরে সিম তিনটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মোট ২ লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা ছয়টি পৃথক বিকাশ ও নগদ নম্বরে স্থানান্তর করে আত্মসাৎ করা হয়। এ ঘটনায় ১ জুলাই মোংলা থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তারা জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে মোংলার মামার ঘাট এলাকা থেকে প্রথমে ইয়াছিন সওদাগর ও মো. শামীম শেখকে গ্রেফতার করা হয়। এ সময় শামীমের কাছ থেকে ৮০ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদর, ফকিরহাট এবং র্যাবের সহযোগিতায় ঢাকার যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন শরণখোলা উপজেলার নলবুনিয়ার ইয়াছিন সওদাগর (২১), মোংলার সুন্দরবন ইউনিয়নের শামীম শেখ (২৭), বাগেরহাট সদরের বাগদিয়ার রাশেদ মোড়ল (২০), মোরেলগঞ্জের পূর্ব সরালিয়ার এহসানুল হাসান রাকিব (৩২), পটুয়াখালীর কলাপাড়ার ফেরদাউস (২১), মুন্সীগঞ্জের গজারিয়ার আশ্রাফুল ইসলাম (২৬) ও মেহেদী হাসান (২৯), বরগুনার বালিয়াতলীর মো. নাজমুল হাসান (২০) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের মো. মামুন গাজী (২১)।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন ও সিম পরীক্ষা করে বিভিন্ন আর্থিক লেনদেনের তথ্য এবং নমুনা ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতার এবং আত্মসাৎ করা অবশিষ্ট অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।