
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী
প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৭

ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়ির ভেতর থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১২ টার দিকে আখড়া বাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি ব্যাগে রাখা বোমা দুটি উদ্ধার করে পুলিশ।
আখড়া বাড়িতে চলছে ফকির লালনের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের উৎসব।
পুলিশ জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২ টার দিকে এক চায়ের দোকানদার একটি সাদা রঙের ব্যাগ পরে থাকতে দেখেন। ব্যাগটি খুলতেই একটি লাল রঙের টেপ দিয়ে জড়ানো বোমা সাদৃশ্য বস্ত এবং পাশে ছিল দুই লিটার পরিমাণ পেট্রোল এবং দুটি সার্কিট জাতীয় বস্তু। সাথে সাথে ওই ব্যাক্তি কুমারখালী থানা পুলিশসহ মেলার আয়োজক কমিটিকে জানালে তারা তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত হয়।
এরপর ঘটনাস্থলে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয়ে জায়গাটি ঘিরে রাখে এবং মাজারের মূল গেটটি বন্ধ করে দেয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানিয়েছেন এ ঘটনার পর আখড়া বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। কে বা কারা বোমাটি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন রাত আড়াইটার দিকে বোম ডিসপোজাল টিম ডিএমপির এসআরইউ ইউনিটের সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেছে।