
যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং যারা দেয়নি উভয় শ্রেণিই নিরাপদে থাকবে: নয়ন

ঢামেক হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকা ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে। ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকা ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে। ৭ দিনের মধ্যে সমিতির দাবি মানা না হলে পরবর্তীতে আবার কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর।
তিনি বলেন, বিকেলে হাসপাতাল প্রশাসন ও শাহবাগ থানার ওসির সঙ্গে আমাদের মিটিং হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা আমাদের দাবি মেনে নেয়ার জন্য ৭ দিনের সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে হাসপাতালটির চত্বরে স্থায়ী পার্কিং ব্যবস্থা চালু করার দাবিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে ধর্মঘট করে আসছিল ঢাকা মেডিকেল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি। বুধবার সন্ধ্যা পর্যন্ত চলে তাদের এই কর্মসূচি।