
কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৩:১৫

সমুদ্রে ইলিশ ধরতে তথ্য গোপন করে নেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফাইল ছবি
তথ্য গোপন করে গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরার জন্য নেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।
এই আদেশের প্রেক্ষিতে শনিবার (১৭ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী অভিন্ন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ করার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমন্বয় থাকা জরুরি।
জানা যায়, বর্তমানে গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। কিন্তু গেল কয়েকদিনে কিছু জেলে সমুদ্রে একের পর এক ইলিশ মাছ ধরেই যাচ্ছে। বিষয়টি নৌপুলিশ ও কোস্ট গার্ড খেয়াল করলেও তাদের আটকাতে পারেনি। উল্টো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাইকোর্টের আদেশ দেখান জেলেরা।
বিষয়টি জানার পর অ্যাটর্নি জেনারেল খোঁজ নিয়ে দেখেন তথ্য গোপন করে গত ৬ জুলাই ১৫ জেলে গভীর সমুদ্রে মাছ ধরার অনুমতি নেন। এই আদেশ ব্যবহার করে তারা সমুদ্রে মাছ ধরছেন। পরে সব শুনে চেম্বার আদালত হাইকোর্টের আদেশটি স্থগিত করেন।
এরফলে কেউই আর কোনো আদেশ দেখিয়ে মাছ ধরতে পারবেন না বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।