
শারদীয় দুর্গোৎসব: উপকূলীয় ১৪৪ মণ্ডপে ৩৫০০ কোস্ট গার্ড নিয়োজিত
প্রতিবেদক, বেনাপোল (যশোর)
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৮:৫৫

চাঁদার দাবিতে যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন শরিফুল নামে এক যুবক। ছবি: সময় সংবাদ
যশোরের শার্শায় চাঁদার দাবিতে বিপুল বিশ্বাস নামে এক যুবকের মাথায় প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে শরিফুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে এ ঘটনায় শার্শা থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বিপুল বিশ্বাস।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শরিফুল শার্শা উপজেলার ফুলসাড়া গ্রামের ইউসুফের ছেলে। অন্যদিকে, ভুক্তভোগী বিপুল বিশ্বাস ডিহি ইউনিয়নের বিশ্বাসবাড়ি এলাকার সামসুর বিশ্বাসের ছেলে।
অভিযোগকারী বিপুল বিশ্বাস জানান, সম্প্রতি একটি সালিশকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে শরিফুল তাকে মারধর করেন। এ ছাড়া তার এক চাচাতো ভাইয়ের কাছে শরিফুল দুই লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি। এসব বিষয় নিয়ে শরিফুলের সঙ্গে তার বিরোধ চলছিল।
বিপুল বিশ্বাসের অভিযোগ, এরই জেরে শাড়াতলা বাজারে শত শত মানুষের সামনে শরিফুল তার মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে শরিফুল শাওন নামে এক ব্যক্তির মোটরসাইকেলে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।’
এ দিকে এ ঘটনায় অভিযুক্ত শরিফুল আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।