
দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ১১:১০

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের ওপর সেতু নির্মাণের প্রকল্প এলাকা পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও চীনা প্রকৌশলীরা। ছবি: সময় সংবাদ
মাদারীপুরে চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খাঁ নদের ওপর একটি সেতু নির্মিত হতে যাচ্ছে। বুধবার দুপুরে চীনা প্রকৌশলীদের সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
মাদারীপুরে চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকা ব্যয়ে আড়িয়াল খাঁ নদের ওপর একটি সেতু নির্মিত হতে যাচ্ছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে চীনা প্রকৌশলীদের সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলী হায়দার খানসহ অনেকে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। সেতু না থাকায় শহরে আসতে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হয়। রোদ-বৃষ্টি আর ঝড়ে এলাকাবাসীর একমাত্র ভরসা ট্রলার। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। মানুষের এই দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী এরই মধ্যে সেতু নির্মাণের জন্য প্রাথমিক সমীক্ষা শেষ করেছে এলজিইডি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী বলেন, ‘এখন তেমন কোনো জটিলতা নেই। চীন সরকারের সঙ্গে সেতু নির্মাণের চুক্তি সম্পন্ন হয়েছে। চীনা প্রকৌশলীরাও জায়গা পরিদর্শন করেছেন। খুব শিগগিরই পরবর্তী কার্যক্রম শুরু হবে।’
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া জানান, দ্রুত সেতুটির নির্মাণকাজের উদ্বোধনের জন্য সব ধরনের কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে। শিগগিরই জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এরপর ধাপে ধাপে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।