
ফ্যামিলি কার্ড দেবে বলে বিধবার টিপসই নেন ‘জামায়াতকর্মী’, পরে গ্রামে ছড়ায় বিয়ের খবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০০:১৭

এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার লক্ষ্যে গত ১ অক্টোবর রেয়াতি চুক্তির খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়। সংগৃহীত ছবি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের পরিচালনায় আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই করবে ইনভেস্ট বাংলাদেশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল তিনটায় বিনিয়োগ ভবনে এই চুক্তি সই হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার লক্ষ্যে গত ১ অক্টোবর রেয়াতি চুক্তির খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএস নিউমুরিং কনটেইনার টার্মিনাল, ইনক্লুডিং ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড’ শীর্ষক পিপিপি প্রকল্পের আওতায় এ প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, এনসিটি ও এর সঙ্গে যুক্ত ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব বিদেশি একটি প্রতিষ্ঠানের হাতে দেয়া হবে। এ জন্য রেয়াতি বা কনসেশন চুক্তি সইয়ের খসড়া অনুমোদন করা হয়।