
সুনামগঞ্জে মাদক নিয়ে সংবাদ করায় সাংবাদিককে কুপিয়ে জখম
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২:৫

গাজীপুরের পূবাইলে স্ত্রীকে গলা কেটে ও কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী রফিকুলকে আটক করা হয়েছে। ছবি: সময় সংবাদ
গাজীপুরের পূবাইলে প্রবাস থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে বিরোধের জেরে হাসনা আক্তার নামের এক নারীকে গলা কেটে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রফিকুলকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে পূবাইলের হায়দরাবাদ শুকুন্দিরবাগ রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসনা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাস থেকে দেশে ফেরার পর পাঠানো টাকার হিসাব নিয়ে রফিকুল ও তার স্ত্রী হাসনা আক্তারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে রোববার দুপুরে গাছা থানার খাইলকুর এলাকার ভাড়া বাসা থেকে স্ত্রীকে পূবাইলের হায়দরাবাদ শুকুন্দিরবাগ রেললাইন এলাকায় ডেকে নেন রফিকুল। সেখানে নির্জন স্থানে ধারালো অস্ত্র দিয়ে হাসনার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন তিনি।
এ সময় হাসনার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রফিকুলকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। মুমূর্ষু অবস্থায় হাসনাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আটক রফিকুলকে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।