
সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৭:২৬

প্রতীকী ছবি। সংগৃহীত
চট্টগ্রামে চুরির অভিযোগে ইমন (২১) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গেল বুধবার নগরের বাকলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)। তারা বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা ও বাস্তুহারা বস্তিতে বসবাস করেন।
নিহত ইমন বাকলিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার ফুফু রেহানা বেগম বাদী হয়ে বাকলিয়া থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, বুধবার একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে আটক করা হয়। পরে তাকে মারধর করে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের মুখে ব্রিজের নিচে ফেলে রাখা হয়। খবর পেয়ে ইমনের ফুফু ও ছেলে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বর্তমানে ইমনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়।