
তাজমীন হত্যা: হোটেলকর্মী রাজু গ্রেফতার, মিলেছে চাঞ্চল্যকর তথ্য
শাহীন আলম
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১৩:২১

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ছবি: সংগৃহীত
বিদেশে গিয়ে আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রতিদিন ঢাকার টেকনিক্যাল এলাকায় বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ভিড় করেন হাজারো নারী-পুরুষ। তবে অভিযোগ রয়েছে, সরকারি খরচে বিনা মূল্যে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি দালাল চক্র।
এছাড়া পাসপোর্ট নেয়ার পর জাল ভিসা দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করেন এসআরবির নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, দালাল চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া পাঁচজনকে আর্থিক জরিমানা করা হয়েছে।
বিদেশে যেতে আগ্রহীদের দালাল চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরে প্রতি মাসে গড়ে প্রায় ৬৩ হাজার কর্মী সরকারি বা বৈধ প্রক্রিয়ায় বিদেশে গেছেন।