
জ্বালানি ও সার খাতে আলজেরিয়াকে সহযোগিতা বাড়ানোর আহ্বান
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২১:৫০

গ্রেফতার মোমেলা বেগম। ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে ২০টি মাদক মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত মোমেলা বেগমসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (১১ অক্টোবর) রাতে মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন ব্যাংক মাঠ বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন টঙ্গীর ব্যাংক মাঠ বস্তির জাহাঙ্গীর আলমের স্ত্রী মোমেলা বেগম (৪০) এবং একই এলাকার চুন্নু মিয়ার স্ত্রী দুলেনা বেগম (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংক মাঠ বস্তি এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ২০ মামলার আসামি মোমেলা বেগমকে চার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই সময় তার সহযোগী মাদক কারবারি দুলেনা বেগমকে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, ‘কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোমেলার নামে ২০টি মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। পর্যায়ক্রমে অন্য মাদক কারবারিদেরও আইনের আওতায় আনা হবে।’