
২১তম ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামে নিরাপদ ও মানবকেন্দ্রিক ডিজিটাল ভবিষ্যতের তাগিদ
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২৩:১০

কক্সবাজারের পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে আগুন। ছবি: সময় সংবাদ
কক্সবাজারের পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় পুলিশ বাদী হয়েছে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় রিসোর্টটির সহকারী ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। তবে তিনি মামলায় কতজন এবং কারা আসামি বিষয়টি প্রকাশ করতে রাজি হননি।
এ বিষয়ে ওসি বলেন, ‘মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। যিনি রিসোর্টের সহকারী ম্যানেজার মো. সুমন। বাকিদের নাম তদন্ত স্বার্থে উল্লেখ্য করা যাচ্ছে না।’
উখিয়া থানা পুলিশের একটি সূত্র জানায়, ‘মামলায় প্রধান আসামি করা হয়েছে টুপটুপ রিসোর্টের মালিক বোয়ালখালীর বাসিন্দা তানভীর আহমদকে। এ মামলায় সহকারী ম্যানেজার মোহাম্মদ সুমনও আসামি। তবে কতজন আসামি ওই সূত্রটি জানাতে পারেননি। ইতিমধ্যে সুমনকে পুলিশ আটক করে এই মামলায় গ্রেফতার দেখিয়েছে।
এদিকে, উদ্ধার হওয়া মরদেহের ব্যাপারে ডিএনএ পরীক্ষার পর সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার।
তিনি জানান, উদ্ধার, নিখোঁজ, পরিচয় নিশ্চিতে বিষয়টি নিয়ে বিভ্রান্ত দূর করতে ডিএনএ পরীক্ষার পর এসব মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে পর্যন্ত মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হবে।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক এলাকার রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে শুরু হয় উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।
দুপুর ২টা পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন।
নিহতদের মধ্যে ছয়জন একই পরিবারের সদস্য ও নিকটাত্মীয় বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন ঢাকার বনশ্রীর বাসিন্দা মো. আশিকুল ইসলামের স্ত্রী, শ্যালিকাসহ পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার রিসোর্টটিতে বেড়াতে যান ঢাকার বনশ্রীর বাসিন্দা মো. আশিকুল ইসলাম। তার সঙ্গে ছিলেন স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান নাবিলাসহ পরিবারের অন্য সদস্যরা।