
সাজেকে পর্যটকবাহী গাড়ি আটকে দিলো অবরোধকারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৮

সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনের সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ করতে অনলাইন মিটিং করেন সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে একথা বলেছেন বিটিআরসির উপ-পরিচালক মাহদী আহমদ।
রোববার (১১ অক্টোবর) সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্য দিতে এসে তিনি এ কথা বলেন।
এই কর্মকর্তা আরও বলেন, ১৬ জুলাই সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও ৪ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট বন্ধের নির্দেশ দেন পলক।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরায় মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরু হবে কি না জানা যাবে আজ। এ মামলায় ২৬ আসামির মধ্যে গ্রেফতার আছেন আটজন।