
প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ২২:৪৬

মোহাম্মদপুরে গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতা। ছবি: সংগৃহীত
রাজধানীতে সন্ত্রাসী কার্যক্রম ও মিছিল করার পরিকল্পনায় জড়ো হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান সি-ব্লক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহাম্মেদ ও এসআই আমিরুজ্জামান।
গ্রেফতার চারজন হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য মো. জালাল উদ্দিন (৩২), হবিরবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. নাঈম হাসান ডালিম (৩২), একই ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুল হাসান মামুন (৩৪) এবং হবিরবাড়ী ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মো. আল-আমিন (৩৫)।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গ্রেফতাররা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখছিলেন। ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং আওয়ামী লীগের মিছিল করার উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশের তথ্যমতে, গ্রেফতারদের মধ্যে ডালিম ও মামুনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নাঈম হাসান ডালিমের বিরুদ্ধে সুনামগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন থানায় মাদক, বিশেষ ক্ষমতা আইন, ভাঙচুর ও মারামারিসহ মোট ৬টি মামলা রয়েছে।
অন্যদিকে মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও ভাঙচুরের অভিযোগে ২টি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।