
ঢাকা-দাম্মামগামী বিমানের বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৫:২৭

বিজের সেমিনারে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
বাংলাদেশ এখনও মক্কা প্যাক্টে যুক্ত হয়নি। এই মুর্হুতে সৌদি আরবে সেনা পাঠানোর কোনো উদ্যোগ নেই জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মক্কা-মদিনা আক্রান্ত হলে বসে থাকবে না ঢাকা।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে গবেষণা প্রতিষ্ঠান বিজে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে সেমিনারে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রবাসে কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু যুদ্ধ এখনও চলছে। এটা তাৎক্ষণিক প্রভাব। সরকার নতুন বাজার খুঁজছে। যেসব শ্রমিক দেশে ফেরত আসছেন, তাদের কর্মসংস্থানের সুযোগ করতে পারবে সরকার।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ভারতের চলমান রাজনৈতিক অস্থিরতা দেশটির অভ্যন্তরীণ ইস্যু এ বিষয়ে বাংলাদেশের নিজস্ব কোনো মূল্যায়ন নেই।
তিনি আরও বলেন, দুর্গা পূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সবাইকে জসগণের পাশে থাকার আহ্বান জানিয়েছে সরকার।
সৌদি আরবে চলমান অস্থিরতায় জ্বালানি আমদানিতে সমস্যার প্রভাব গোটা বিশ্বেই প্রভাব পড়বে। তবে, দেশে কোনো জ্বালানি সংকট নেই, যোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।