
এবছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৩:৫৪

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ (বামে) ও লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।
দেশকে অস্থিতিশীল করতে সরকারবিরোধী বিভিন্ন কন্টেন্ট তৈরির অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ ও লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ কথা জানান।
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ দলের সঙ্গে তাদের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। সন্ত্রাসবিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতার দুজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা হয়েছে।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার রাতে রাজধানীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করেছে।