
সিলেটে হাসপাতালে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে স্বজনদের ক্ষোভ
বাংলার সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১৯:৫৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গাছের ডালপালা কাটাসহ বিভিন্ন রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ জন্য শনিবার (১০ অক্টোবর) নাটোর, সুনামগঞ্জ, রাজশাহী, বগুড়া ও ঝালকাঠির বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বাঘা জোনাল অফিস জানিয়েছে, ৩৩ কেভি লাইনের আশপাশে গাছের ডালপালা কাটার জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাঘা উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।
রাজশাহী নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-বিমানবন্দর জানিয়েছে, ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন দুয়ারি, কুমড়াপুকুর ও বাগসারা এলাকায় শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া তেঘর থেকে বাগধানী এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ লাইনের কাছের গাছের ডালপালা কাটার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বগুড়া নেসকোর সান্তাহার বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. উজ্জ্বল আলী জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৩ কেভি, ১১ কেভি ও ০.৪ কেভি লাইনের আশপাশে গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সান্তাহার বিভাগের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট-সংলগ্ন এলাকায় সাসেক প্রকল্পের আওতায় ফুট ওভারব্রিজ নির্মাণকাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৩ কেভি রহমান নগর ও ৩৩ কেভি বনানী ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নেসকো বগুড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির নলছিটি সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) ফুয়াদ আল আরেফিন জানিয়েছেন, দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রুপাতলী গ্রিড থেকে আসা নলছিটি ৩৩ কেভি ফিডারের রাইট অব ওয়ে ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নলছিটি উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের মাইকিং করে জানানো হয়েছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের আওতাধীন ৪, ১০ ও ৭ নম্বর ফিডারের প্রধান প্রধান এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বনপাড়া বাজার, সরদারপাড়া, হারোয়া, কালিকাপুর, ছাতিয়ানগাছা, মালিপাড়া, হালদারপাড়া, শ্রীখন্ডি, ভবানীপুর, আহম্মেদপুর, বালিয়া, পারআহম্মেদপুর, কায়েমকোলা, কাচুটিয়া ও ফজলিতলা এলাকার গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে বাস্তব কাজের পরিস্থিতি অনুযায়ী এ সময়ের কিছুটা কম-বেশি হতে পারে।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তাহিরপুর সাব জোনাল অফিস জানিয়েছে, তাহিরপুর (বাদাঘাট) উপকেন্দ্রের ৩৩কেভি লাইনে রাইট অব ওয়ে কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাহিরপুর ৩৩কেভি ফিডার শাটডাউন থাকবে। ৩৩কেভি ফিডার শাটডাউন থাকাকালীন সময়ে তাহিরপুর সাব জোনাল অফিসের আওতায়ধীন সব গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।