
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় উপাসনালয়ে প্রচারের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ৫:৩৬

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মণি এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরসহ গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।
এর আগে, ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। শেখ হাসিনা, দীপু মনি, হাসানুল হক ইনু, শাহরিয়ার কবিরসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন।
প্রসিকিউশনের তদন্তে ৫ মের ঘটনায় ৬১ জন নিহতের তথ্য পাওয়া যায়। এর মধ্যে, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় ৫৮ জন নিহতের পরিচয় শনাক্তের কথা জানানো হয়েছে।
মামলার ৪১ আসামির মধ্যে ১১ জন কারাগারে। শেখ হাসিনাসহ ৩০ আসামি পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।
অভিযোগ গঠনের পর শুরু হবে সাক্ষ্যগ্রহণসহ বিচারিক কার্যক্রম।
অন্যদিকে, কুষ্টিয়ায় ৬ হত্যাসহ মানবতাবিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিনও আজ ধার্য রয়েছে।