
স্থানীয় নির্বাচনে সরকার ও প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: শাহে আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৪

শতাধিক গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ফাইল ছবি
নিরাপত্তা শঙ্কায় আজ থেকে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কারাগারে রেখেই ভার্চুয়ালি হবে বিচারকাজ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ট্রাইব্যুনালে হাজির করা হয়নি জিয়াউল আহসানকে।
প্রসিকিউশন জানিয়েছে, কারাগারে রেখেই ভার্চুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটিই প্রথম কোনো গুমের বিচার যা শেষের পর্যায়ে, এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ১৫ জন। প্রসিকিউশন বলছে, জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ অকাট্যভবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা।
এর আগে ৮ অক্টোবর জিয়াউল আহসানের আইনজীবী ট্রাইব্যুনালে দাবি করেন, সিঙ্গেল প্রিজন ভ্যানে জিয়াউলকে আনলে প্রাণ নাশের আশঙ্কা রয়েছে। এদিনই প্রসিকিউশন পাল্টা যুক্তি দিয়ে ট্রাইব্যুনালকে জানান, নিরাপত্তা নিশ্চিত করতে হলে কারাগারে রেখে ভার্চুয়ালি বিচার করা হোক।
শতাধিক গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।
১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেয়া হয়। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।