
নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের
প্রতিবেদক, বরগুনা
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২১:৫০

মৃত ওমর আলী গাজী। ছবি সংগৃহীত
বরগুনার পায়রা নদীতে মাছ শিকারে নিখোঁজের দুইদিন পর ওমর আলী গাজী (৫৫) নামের এক জেলের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকার পায়রা নদী থেকে ওই নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বজনরা ওমর আলী গাজীর মরদেহ শনাক্ত করেন।
এর আগে গত বুধবার (৭ অক্টোবর) বরগুনার আমতলী উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় পায়রা নদীতে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন ওমর আলী গাজী।
পুলিশ ও স্বজনরা জানান, গত বুধবার (৭ অক্টোবর) সকালে আমতলী উপজেলার পায়রা নদীতে ফেলা ইলিশ শিকারের জাল তুলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন জেলে ওমর আলী গাজী। এ সময় সঙ্গে থাকা আরেক জেলে জলিলুর রহমান তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা উদ্ধার অভিযান পরিচালনা করলেও ওমর আলী গাজীর সন্ধান পাওয়া যায়নি।
এরপর শুক্রবার সকালে তালতলীর তেঁতুলবাড়িয়া নামক এলাকার পায়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি গ্রাম পুলিশের মাধ্যমে তালতলীর নৌ পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন তারা। এরপর আমতলী থেকে নিখোঁজ হওয়া জেলে ওমর আলী গাজীর স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করেন।
মৃত ওমর আলী গাজীর ভাই আক্কেল আলী গাজী বলেন, ভাই নিখোঁজ হওয়ার পর থেকেই আমরা নদীর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। সকালে খবর পাই তালতলীর তেঁতুলবাড়িয়া এলাকায় একজনের মরদেহ পাওয়া গেছে। আমরাও ট্রলার নিয়ে তালতলীর কাছাকাছি ছিলাম। পরে এসে পেটে থাকা অপারেশনের দাগ দেখে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করেছি।
এ বিষয়ে তালতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র বলেন, উদ্ধারের পর মরদেহটি নিখোঁজ জেলে ওমর আলী গাজীর তা নিশ্চিত হওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।