
নারায়ণগঞ্জে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে যুবক খুন
প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ৯:৪

দুই দিনের জন্য ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আরাফাত রহমান। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন গড়িয়েছে ১৯তম দিনে। চলমান এই অচলাবস্থার মধ্যে দুই দিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমান। আগামী ১১ ও ১২ অক্টোবর উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অনুপস্থিতিতে তিনি এ দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় অংশ নিতে শনিবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকায় যাচ্ছেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ১১ ও ১২ অক্টোবর সভায় অংশগ্রহণ শেষে ১৩ অক্টোবর কর্মস্থলে ফেরার আগপর্যন্ত অধ্যাপক আরাফাত রহমান উপাচার্যের রুটিন দায়িত্বে থাকবেন।
এর আগে শুক্রবার (৯ অক্টোবর) এক ই-মেইল বার্তায় অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ভারপ্রাপ্ত উপাচার্যের এ দায়িত্ব অর্পণ করেন।
এ ব্যাপারে অধ্যাপক ড. মো. আরাফাত রহমান বলেন, ‘রুটিন দায়িত্ব আমি যেখানে থাকব, সেখানেই পালন করব। এর জন্য যে উপাচার্য ভবনে যেতে হবে, এমন কোনো বিষয় নেই। দৈনন্দিন দায়িত্বের সঙ্গে যদি ভিসি মহোদয়ের কোনো কাজ থাকে, সেটা দেখব।’
এদিকে গত ২৪ সেপ্টেম্বর অনলাইনে যোগদান করলেও এখনো ক্যাম্পাসে আসেননি নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। বর্তমানে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করছেন বলে জানা গেছে।
আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, চলমান সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এতে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।