
সুনামগঞ্জে মাদক নিয়ে সংবাদ করায় সাংবাদিককে কুপিয়ে জখম
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২০:২৩

প্রায় তিন ঘণ্টা ধরে ১০টি মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ছবি: সময় সংবাদ
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত করতে তাদের ডিএনএ নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের হিমঘরে রাখা মরদেহগুলো থেকে নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহগুলো থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য এসব নমুনা ঢাকার মালিবাগে পাঠানো হচ্ছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, শনাক্তকরণের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে রোববার বিকেল ৩টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের হিমঘরে প্রবেশ করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুবক্তগীন মাহামুদ সোহেল। প্রায় তিন ঘণ্টা ধরে ১০টি মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে হিমঘর থেকে বেরিয়ে তিনি জানান, পরিচয় শনাক্তের জন্য মরদেহগুলো থেকে নমুনা সংগ্রহ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি
এদিকে, টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু ও সাতজন আহত হওয়ার ঘটনায় গঠিত জেলা প্রশাসনের সাত সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রোববার বেলা ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তারা প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করেন। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ এবং রিসোর্টটির কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয়েও খোঁজখবর নেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্টটির ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনের কোনো অনুমোদন ছিল না।
তিনি জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কীভাবে প্রতিষ্ঠানটি ব্যবসা পরিচালনা করছিল, সেসব বিষয়ে তদন্ত কমিটি তথ্য সংগ্রহ করছে। এর আগে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে চূড়ান্ত নোটিশ দেয়া হলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা কার্যকর কোনো ব্যবস্থা নেননি।
তদন্ত শেষে প্রতিষ্ঠানটির কী কী অনিয়ম ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা সম্ভব হবে বলেও জানান তিনি।
ডিএনএ পরীক্ষার পর মিলবে নিহতদের পরিচয়
অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির বিষয়ে তদন্ত কমিটির প্রধান বলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কমিটির যোগাযোগ হয়েছে। তাদের দেয়া তথ্যের সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যার মিল থাকলেও মরদেহগুলো আগুনে পুড়ে অঙ্গার হয়ে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
তিনি জানান, ডিএনএ নমুনা পরীক্ষার ফল পাওয়ার পর নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, শনিবার সকালে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের প্রাণহানির পাশাপাশি আহত হন ৪ জন।