
সুনামগঞ্জে মাদক নিয়ে সংবাদ করায় সাংবাদিককে কুপিয়ে জখম
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২১:৪৮

দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক কলহের জের ধরে দুই শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফাপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে শাকিল আহমেদ (২৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের বিষয়টিকে কেন্দ্র করে তার স্ত্রী স্বর্ণা আক্তারের (২৩) সঙ্গে প্রায়ই পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
রোববার সন্ধ্যায় পরিবারের অন্য সদস্যরা বাজারে গেলে ফাঁকা বাড়িতে স্বর্ণা আক্তার প্রথমে তার চার বছর বয়সী ছেলে সাফায়াত হোসেন ও এক বছর বয়সী কন্যাসন্তান রাইসা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি নিজের ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী জানান, খবর পেয়ে আমি নিজেই পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। প্রাথমিক তদন্ত শেষে ঘটনা ও আত্মহত্যার প্রকৃত কারণ বিস্তারিতভাবে জানা যাবে।