
কার্গো ও রফতানি সক্ষমতার ওপর ভিত্তি করে সিলেটে কোল্ড স্টোরেজ নির্মাণের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০:২১

সিলেট নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসায় অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনরা। সময়মতো সিজারিয়ান না করে স্বাভাবিক প্রসবের চেষ্টা চালানোয় শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় মাউন্ট এডোরা হাসপাতালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দুই দিন আগে প্রসববেদনা উঠলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা ও সৌদিপ্রবাসী ইদ্রিস আলী সুমনের অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়।
নবজাতকের দাদা ও টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. জোবায়ের হোসাইন মজুমদারের অভিযোগ, আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে শিশুর ওজন প্রায় চার কেজি থাকায় তারা শুরু থেকেই সিজারিয়ান ডেলিভারির অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা নরমাল ডেলিভারির আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন।
তিনি আরও অভিযোগ করেন, প্রসবের একপর্যায়ে শিশুটির মাথা বের হলেও কাঁধ আটকে যায়। তখন টানাটানি করায় শিশুটির মাথা, গলা ও শরীরে মারাত্মক আঘাত লাগে এবং শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়। পরিস্থিতি জটিল হওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসক ডাকা হলেও ততক্ষণে শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়া মৃত্যুর কারণ জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করে নিরাপত্তার অজুহাতে বের করে দেয় বলেও দাবি করেন তিনি।
তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপক শফিক আহমদ। তিনি দাবি করেন, শিশুটি ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা গিয়েছিল।
শফিক আহমদ আরও বলেন, এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ থাকলে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক ল্যাবে পরীক্ষা করাতে পারেন কিংবা আইনি ব্যবস্থা নিতে পারেন।