
বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে ২ ছেলের মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৭:২৪

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। ছবি: সময় সংবাদ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তবে বৃহস্পতিবার তারা কাজে যোগ দিচ্ছেন না; শুক্রবার সকাল থেকে তারা নিয়মিত ডিউটিতে ফিরবেন।
এর আগে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহসহ পাঁচ দফা দাবিতে বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এর ফলে হাসপাতালজুড়ে সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। ইন্টার্নদের অনুপস্থিতিতে চিকিৎসাসেবা না পেয়ে চরম দুর্ভোগে পড়েন রোগী ও তাদের স্বজনরা।
রোগী ও স্বজনদের অভিযোগ, পূজার ছুটির কারণে হাসপাতালে এমনিতেই চিকিৎসকদের উপস্থিতি কম। তার ওপর ইন্টার্ন চিকিৎসকরা না থাকায় তারা সেভাবে চিকিৎসা পাননি। নার্সরাই যতটুকু পেরেছেন, রোগীদের সেবা দিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়। পরে বিকেলে তারা তাদের এ কর্মসূচি স্থগিত করেন।
হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, ইন্টার্নদের দাবির প্রেক্ষিতে মজুত থাকা জরুরি ওষুধ ইতোমধ্যে ওয়ার্ডে সরবরাহ শুরু হয়েছে। বাকি ওষুধের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে ক্যাজুয়ালটি ও পর্যবেক্ষণ ওয়ার্ড চালু করা হবে।
তিনি আরও জানান, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তায় আনসার ও পুলিশের একটি বিশেষ টিম হাসপাতালের কার্যক্রম নিয়মিত মনিটর করবে। হাসপাতালে ১০০ জন আনসার সদস্য নিয়মিত দায়িত্ব পালন করবেন।