
পরিচ্ছন্নতাকর্মীরা কাজ না করলে নগরী অপরিচ্ছন্ন হয়ে যাবে: ডিএসসিসি প্রশাসক
প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ৯:৪৮

চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দ প্রায় ৫ মেট্রিক টন ভিজিএফের চাল পাচারকালে পিকআপসহ জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার (১১ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক শামীমকে আটক করেছে পুলিশ।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে এই চাল জব্দ করা হয়। অভিযোগ উঠেছে ইউনিয়ন পর্যায়ে জেলেদের মাঝে তা বিতরণ না করে এক চাল ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়া হয়।
এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম।
প্রাথমিকভাবে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ করা চাল গোপনে কুমিল্লার লাকসামে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমের সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই তার মুঠোফোন বন্ধ থাকলেও রাতে অভিযান চালিয়ে সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে। এমন তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ।
অন্যদিকে, চাল পাচারের বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা সজীব।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞাকালিন ২২ দিনের জন্য বেকার হওয়া অসহায় জেলেদের চাল নিয়ে কোনো ধরনের নয়ছয় চলবে না। এরইমধ্যে চাল আত্মসাতে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
আত্মসাত হওয়া চাল উদ্ধারে দীর্ঘ কয়েক ঘণ্টার অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ছাড়াও তার সঙ্গে সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, এবারে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে চাঁদপুরে ৪১ হাজারের বেশি জেলেকে মাথাপিছু ২৫ কেজি হারে চাল দেয়া হচ্ছে।