
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি রুমে আগুন
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২০:৩০

নারায়ণগঞ্জে এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি: সময় সংবাদ
শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে আমাদের সবাইকে অন্যায় দমন করে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, ‘এই পূজা শুধুমাত্র একটি উৎসব নয়। এ থেকে মিথ্যাকে দমন করে সত্য প্রতিষ্ঠা এবং অন্যায়কে দমন করে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা নিতে হবে। সবাই এই শিক্ষা গ্রহণ করলে দুর্গাপূজার উৎসব সফল হবে। তা না হলে দুর্গাপূজা সফল হবে না।’
সারাদেশে শারদীয় দুর্গা উৎসবের সার্বিক সাফল্য কামনা করে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের প্রাচীন ঐতিহ্য নারায়ণগঞ্জবাসি বজায় রাখবে এমন প্রত্যাশার কথাও জানান এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন চন্দ্র শিখন সহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।