
টাঙ্গাইলে হরিজন পল্লিতে পূজার বোনাস দিলেন প্রতিমন্ত্রী টুকু
প্রতিবেদক, শেরপুর
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২২:৩৯

ময়মনসিংহ এসআরবি-১৪ অধিনায়ক মু: মাসুদ রানা। ছবি: সময় সংবাদ
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে শেরপুর জেলা শহরের গোপাল জিউর মন্দিরের পূজামন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ময়মনসিংহ এসআরবি-১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মু: মাসুদ রানা এসব কথা জানান।
তিনি আরও জানান, ওই সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে এসআরবি। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষেও কাজ চলছে বলে জানান তিনি।
মু: মাসুদ রানা জানান, শেরপুর জেলার ১৬৭টি পূজামন্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি এসআরবির সদস্যরা টহল কার্যক্রম পরিচালনা করছেন। পূজামন্ডপকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে। যেহেতু শেরপুর একটি সীমান্তবর্তী জেলা তাই জেলার তিনটি উপজেলা দিয়ে প্রায়ই মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য প্রবেশ করে। এ কারণে পূজার উৎসবকে কেন্দ্র করে কোনো চক্র যাতে মাদকের বিস্তার ঘটাতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
তিনি আরও জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে এসআরবির পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এসময় জামালপুর এসআরবি-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহম্মেদসহ এসআরবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।