
সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২১:৪৫

সভায় তিন মাসের মধ্যে সম্মেলন করে চট্টগ্রাম জেলা সংসদের পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। ছবি: সময় সংবাদ
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বীর গেরিলা মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল কান্তি নাথকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক শীলা দাশগুপ্ত ও নওশাদ আলম চৌধুরীকে। এছাড়া আরও ২০ জনকে সদস্য করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উদীচী কেন্দ্রীয় সংসদের আহ্বানে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় তিন মাসের মধ্যে সম্মেলন করে চট্টগ্রাম জেলা সংসদের পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে।
উদীচীর জ্যেষ্ঠ্য সংগঠক অমল কান্তি নাথের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম, সহ-সভাপতি প্রবীর সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, সাংগঠনিক সম্পাদক কাজী আনিস, সদস্য সাগর পাল এবং বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, চট্টগ্রামের সংগঠক প্রবাল দে, নুরুচ্ছাফা ভূঁইয়া, শীলা দাশগুপ্ত ও জয় সেন বক্তব্য রাখেন।
সভায় মাহমুদ সেলিম বলেন, মুক্তিযুদ্ধ, বাঙালি সংস্কৃতি ও বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, বাংলা সংস্কৃতির ঐতিহ্য এবং স্বাধীনতার মূল আদর্শ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। রবীন্দ্রনাথের ছবিতে কালি লাগিয়ে দেয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে চিহ্নিত গোষ্ঠী। এ অবস্থায় আর নীরব থাকার সুযোগ নেই। ধর্মের নামে বিভাজন, ইতিহাস বিকৃতি, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও মুক্তচিন্তার ওপর আঘাত মেনে নেয়া যাবে না। বাংলাদেশ কোনো গোষ্ঠীর একক সম্পত্তি নয়। এ দেশ ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের ত্যাগ এবং কোটি মানুষের সংগ্রামে অর্জিত। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষায় প্রতিবাদ, প্রতিরোধ ও ঐক্য গড়ে তুলতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে কোনো আপস নয়।
নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের শপথপাঠের মধ্য দিয়ে সাংগঠনিক সভা শেষ হয়।