
দেশের যেসব এলাকায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বগুড়া ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৮:৪২

ইউসুফ আলী। ছবি: সংগৃহীত
বগুড়ার সোনাতলায় নিখোঁজের চার দিন পর ইউসুফ আলী (৫) নামে এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বালুয়াহাট গ্রামে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর বিকেলে বালুয়াহাট গ্রামে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় শিশু ইউসুফ। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের দুদিন পর ১২ অক্টোবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।
বুধবার দুপুরে বাড়ির পাশের ধানক্ষেত থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে খোঁজ নিয়ে শিশুটির মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্বজনদের দাবি, প্রায় দেড় বছর আগে ইউসুফের মা ইনি ও বাবা পলাশের বিবাহবিচ্ছেদ হয়। পরে ইনি উজ্জ্বল নামে আরেক ব্যক্তিকে বিয়ে করেন। ইউসুফ নিখোঁজ হওয়ার দিন দুপুরে পলাশের তিন স্বজন তাদের বাড়িতে এসেছিলেন বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে বগুড়ার সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, ভারি কোনো বস্তুর আঘাতে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহের মাথা, হাত ও পায়ের কিছু অংশের সন্ধান পাওয়া যায়নি। মরদেহের বাকি অংশ উদ্ধারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
এ ঘটনায় হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওই সহকারী পুলিশ সুপার।