
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
প্রতিবেদক, চুয়াডাঙ্গা
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৮:১২

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও দেয়া হয়েছে ৫ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে ১ মাসের কারাদন্ড দিয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে বিশেষ দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত জালাল মালিথা চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুর পাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ মার্চ সন্ধায় মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে অবস্থান নেয়। এ সময় বাস থেকে এক ব্যাক্তি ব্যাগ হাতে নামলে তাকে আটক করে। পরে ব্যাগ তল্লাশি করে ৮৯৯ পিচ বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে একজনের নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্দ্রণ অধিদফরের উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন ২০২১ সালের ১২ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
৯ জন সাক্ষীর মধ্য ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার দুপুরে আসামির উপস্থিতিতে বিশেষ দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।