
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
প্রতিবেদক, হিলি (দিনাজপুর)
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাত দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ছবি: সময় সংবাদ
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা সাত দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময়ে বন্দরের অভ্যন্তরীণ পণ্য খালাস ও চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
শনিবার (১৭ অক্টোবর) থেকে এই ছুটি শুরু হয়েছে। ভারতের ব্যবসায়ীদের সংগঠন হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও স্থানীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তের ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া হয়।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল জানান, পূজার ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে বন্দরে পণ্য আমদানি-রফতানিসহ যাবতীয় কার্যক্রম আবারও স্বাভাবিক নিয়মে চলবে।
এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরে থাকা পণ্যের ওঠানামা ও খালাস কার্যক্রম চালু রয়েছে। হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার স্যানাল জানান, সরকারি ছুটির দিনগুলো ছাড়া বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক চলবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।’