
সেনা ও ভারী সরঞ্জাম পরিবহনে সক্ষমতা বাড়াবে এলসিটি : সহকারী নৌবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৭:১১

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির | ফাইল ছবি
বাংলাদেশ আরও প্রতিনিধিত্বশীল, স্বচ্ছ ও কার্যকর জাতিসংঘ প্রতিষ্ঠার পক্ষে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নিরাপত্তা পরিষদের অর্থবহ সংস্কার প্রয়োজন। এতে জাতিসংঘ সবার প্রত্যাশা পূরণে সক্ষম হবে।
শনিবার (২৪ অক্টোবর) জাতিসংঘ দিবস উপলক্ষে প্রকাশিত এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
হুমায়ুন কবির বলেন, জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব বিস্তৃত। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গার দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার আহ্বান জানাই।
তিনি বলেন, টেকসই উন্নয়নের ২০৩০ সালের এজেন্ডা বাস্তবায়নে উন্নয়নশীল-স্বল্পোন্নত-জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজনীয় অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা নিশ্চিত করতে হবে।