
নভেম্বরেও কমবে না ডেঙ্গুর প্রকোপ, ভয়াবহ ঝুঁকিতে ঢাকার বাইরের জেলাগুলো
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ৯:৬

ডাকাতির পর ঘরের অবস্থা। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতেরা তিন ভরি স্বর্ণালংকার, ছয় ভরি রুপার অলংকার ও নগদ কয়েক লাখ টাকাসহ প্রায় সাড়ে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি পরিবারের।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার টাংগাব ইউনিয়নের বারইহাটি গ্রামের বটতলা এলাকায় আজিজুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনায় পাগলা থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আজিজুল হক।
এজাহারে তিনি উল্লেখ করেন, পেশায় তিনি পল্লী বিদ্যুতের একজন চাকরিজীবী। কর্মস্থল কিশোরগঞ্জ জেলা সদরে হওয়ায় তিনি সেখানে থাকেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি ঢাকায় ছিলেন। ঘটনার সময় বাড়িতে কেবল তার ৭০ বছর বয়সী বৃদ্ধা মা জোয়েদা খাতুন, ৪৫ বছর বয়সী বোন ও এক ভাগনি ছিলেন।
আজিজুল হক জানান, রাত ৪টার দিকে ৩-৪ জন দুর্বৃত্ত বাড়ির সদর দরজার তিনটি তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল। ঘরে ঢুকে পরিবারের সদস্য আম্বিয়া খাতুনের মুখ ও হাত কাপড় দিয়ে বেঁধে ফেলে তারা। আরেক সদস্য তাসলিমা খাতুনকে ছুরি ধরে জিম্মি করা হয়। পরে তারা বাড়ির তিনটি কক্ষের আলমারি ও ওয়ারড্রোবের তালা ভেঙে মালামাল তছনছ করে। এ সময় তিন ভরি স্বর্ণালংকার, ছয় ভরি রুপার অলংকার, জমি কেনার জন্য রাখা নগদ টাকা, মুঠোফোন ও কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে ভোরে বাড়িতে এসে দেখেন, ডাকাতেরা ঘরের সবকিছু তছনছ করে নিয়ে গেছে। ডাকাতেরা তার পরিবারের সদস্যদের কাছে বারবার জমি কেনার টাকা কোথায় রাখা হয়েছে, তা জানতে চাচ্ছিল। টাকা কোথায় রাখা হয়েছে, তা জানাতে দেরি হওয়ায় তার বৃদ্ধ মা জোয়েদা খাতুনকেও মারধর করে দুর্বৃত্তরা।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলাও দায়ের হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’