
ড. ইউনূসকে হয়রানির নিন্দায় সাবেক ১২ উপদেষ্টা
প্রতিবেদক, পীরগঞ্জ (রংপুর)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২১:০

পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত। ছবি: সময় সংবাদ
রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আরাজী গঙ্গারামপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে পৌরসভার নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
মারা যাওয়া শ্রমিকরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল হক এবং রংপুরের শিহাব। এছাড়া আহত ব্যক্তিরা হলেন বাবলা মিয়া, লিটন মণ্ডল ও সেলিম মিয়া। তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার নির্মাণাধীন ভবনটির ছাদের কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। এ সময় হঠাৎ সাটারিং ভেঙে পড়লে কয়েকজন শ্রমিক নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এ সময় ঘটনাস্থলেই আছাদুল ও শিহাবের মৃত্যু হয়। পরে আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ভিশন ২০২০’-এর কোনো কর্মকর্তাকে সেখানে পাওয়া যায়নি।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার বলেন, ‘ঘটনাস্থল থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়া স্থানীয়রা আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।’
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।