
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু
কামরুজ্জামান মামুন
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২:৫৬

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর জাতীয় জাদুঘরে ‘সাংস্কৃতিক সার্বভৌমত্ব রক্ষায় গণমাধ্যমের দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অর্থনৈতিকভাবে ভালো থাকার সন্ধানে ছুটতে গিয়ে দেশের মানুষ সংস্কৃতি হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, যেখান থেকে বাংলাদেশ তৈরি হয়েছে, সেখানে ফিরে যেতেই হবে; ইতিহাস ভোলা যাবে না।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর জাতীয় জাদুঘরে ‘সাংস্কৃতিক সার্বভৌমত্ব রক্ষায় গণমাধ্যমের দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং টেলিভিশন এডিটরস কাউন্সিল ও পরিচয়-এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্যের শুরুতেই আয়োজকদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘সাংস্কৃতিক সার্বভৌমত্ব’ বিষয়টি সুন্দর। আগের সবকিছু হারিয়ে যাচ্ছে, এগুলো সংরক্ষণ করতে হবে।
নতুন প্রজন্ম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী প্রশ্ন তোলেন, জেন-জি কি একই সুতায় গাঁথা। তিনি বলেন, দায়িত্ব নেয়ার পর তিনি দেখেছেন, তাদের ভাষা তিনি বুঝতে পারেন না।
সমাজের বর্তমান প্রবণতা নিয়ে তিনি বলেন, ‘স্পোর্টস, কালচার, এথিকস, ভ্যালুজ’ আমরা পড়েছি। কিন্তু এখন আমরা খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেলে অর্থনৈতিকভাবে ভালো থাকা যাবে। এসব করতে গিয়ে আমরা সংস্কৃতি হারিয়ে ফেলছি।
অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথ সহযোগিতায় তারা আগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতেন।
সভায় আলোচকদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, গণমাধ্যমকে বলবেন, নাকি সামাজিক যোগাযোগমাধ্যমকে–এ নিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে কোন দিকে যাবেন।
বক্তব্যের শেষে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, সভায় তরুণরা যেসব কথা বলেছেন, ভবিষ্যতে সেগুলো নিয়ে কাজ করা হবে।