
প্রাণ-আরএফএল এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসের চূড়ান্ত বিচারকাজে সৃজনশীল ও শিল্প বিশেষজ্ঞরা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫:৫৩

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ক্রীড়াবিদ ও ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ক্রীড়াশিক্ষক বিশ্বনাথ দে ধারার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রয়াত বিশ্বনাথ দে ধারা ছিলেন ঠাকুরগাঁওয়ের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নাম।
তিনি একজন সজ্জন মানুষ হিসেবে ঠাকুরগাঁওয়ের সবার কাছে জনপ্রিয় ছিলেন। তার মৃত্যু ঠাকুরগাঁওয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি, যোগ করেন মির্জা ফখরুল।
রাষ্ট্রপতি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।