
অপরাধীরা যত ক্ষমতাবান হোক না কেন, ছাড় পাবে না: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২১:১

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ফাইল ছবি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, অপশক্তিরা গুজব ও বিভ্রান্ত ছড়াচ্ছে তাই যাচাই বাছাই ছাড়া সিদ্ধান্ত নেবেন না। সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।
ঢাকেশ্বরী মন্দির গুরুত্বপূর্ণ মণ্ডপ-এ কথা জানিয়ে আইজিপি বলেন, সারা দেশে ৩৩ হাজার মণ্ডপে পূজা চলছে৷ এবারে মণ্ডপের নিরাপত্তায় ৩ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাখা হয়েছে।
দশমী পর্যন্ত সুস্থ ও সুন্দরভাবে পূজা সম্পন্ন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, অপশক্তিরা গুজব ও বিভ্রান্ত ছড়াচ্ছে তাই যাচাই বাছাই ছাড়া সিদ্ধান্ত নেবেন না।
মো. আলী হোসেন ফকির বলেন, সিসিটিভির মাধ্যমে সকল কিছু নজরদারিতে রাখা হয়েছে। সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।