
দেশ থেকে বিদায় নিচ্ছে টুজি নেটওয়ার্ক, ঝুঁকিতে ৬ কোটি বাটন ফোন
মহানগর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৪:২৬

ক্যানসারসহ নানা জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ পাচারের অভিযোগে রাজধানীর উত্তরা থেকে এক চীনা নাগরিকসহ চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে এসআরবি-৩।
সংস্থাটি জানায়, চক্রটি বাংলাদেশ থেকে বিভিন্ন কুরিয়ার সার্ভিস ব্যবহার করে লাওস, কম্বোডিয়া ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ পাচার করতো। এই খবর পেয়ে রাজধানীর উত্তরায় অভিযান চালায় এসআরবি-৩। অভিযানে লি ফেন নামে এক চীনা নাগরিক ও বিথি নামের এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ওষুধ ও নগদ ৬ লাখ টাকার বেশি উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গ্রেফতার চীনা নাগরিক লি ফেন ২০২৪ সালের আগস্টে পর্যটক ভিসায় বাংলাদেশে আসেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই চীনে ফিরে গিয়ে অল্প সময়ের মধ্যে আবার বাংলাদেশে প্রবেশ করতেন তিনি। চক্রটির কার্যক্রমে দোভাষীর ভূমিকা পালন করতেন গ্রেফতার হওয়া বিথি।
বিভিন্ন ওষুধ কোম্পানির কিছু অসাধু কর্মচারী অধিক মুনাফার আশায় এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে আশঙ্কা এসআরবির। ওষুধ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অপরাধ রোধে কাজ করার কথা জানায় সংস্থাটি।