
সিলেটে মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট, তদন্তে পিবিআই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৩:০৭

সংযুক্ত আরব আমিরাত থেকে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ পাচার করে বাংলাদেশে বিনিয়োগ করা এক সুইস নাগরিকের মামলার বিষয়ে বাংলাদেশের কাছে তথ্য চেয়েছে আমিরাত সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (৭ অক্টোবর) সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য ও সহযোগিতা চান ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি।
আমিরাত থেকে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ পাচার করে বাংলাদেশে নিয়ে আসা এবং এখানে বিনিয়োগ করার অভিযোগে অভিযুক্ত এক সুইস নাগরিকের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে বিস্তারিত তথ্য জানতে চান আমিরাতের রাষ্ট্রদূত।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আইনি বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত এসব বিষয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করলে অ্যাটর্নি জেনারেল তাঁকে সর্বাত্মক আইনি সহযোগিতার আশ্বাস দেন।
আইনি আলোচনার পাশাপাশি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় করার বিষয়েও উভয়ের মধ্যে মতবিনিময় হয়।