
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
প্রতিবেদক, মেহেরপুর
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ৯:৪৩

মেহেরপুরের গাংনীর রংমহল সীমান্ত পথে নারীসহ ছয়জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। ছবি: সংগৃহীত
মেহেরপুরের গাংনীর রংমহল সীমান্ত পথে নারীসহ ছয়জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে রোববার (১১ অক্টোবর) ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাপে তাদের ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ।
বিজিবি জানায়, ভোরে সীমান্তের ১৩৭ নম্বর পিলারের পাশ দিয়ে তাদের বাংলাদেশি ভূখণ্ডে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এতে শক্ত প্রতিরোধ করে বিজিবি। তাদের মধ্যে চার নারী ও দুজন পুরুষ ছিলেন।
এ বিষয়ে রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বিলাল হোসেন জানান, ভোরে সীমান্তের ১৩৭ নম্বর পিলারের কাছ দিয়ে কয়েকজনকে বাংলাদেশি ভূখণ্ডে আসতে দেখা যায়। সে সময় কুয়াশাচ্ছন্ন ছিল। গ্রামবাসীদের সহায়তায় বিজিবি টহলরত দলটি তাদের প্রতিরোধ করে। কোনোভাবেই তাদের বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করতে দেয়া হয়নি।
পরে সকাল সড়ে ৮টার দিকে ওই ছয়জনকে ফেরত নিয়েছে বিএসএফ। সীমান্তের গেট দিয়ে ভারতীয় সীমান্তে নিয়ে একটি অটোরিকশায় তাদের তুলে দিতে দেখা যায়। পরে অটোরিকশাটি বিএসএফ ক্যাম্প ত্যাগ করে বলে জানায় বিজিবি।