
রংপুরে ৪ খুন: খেজুর, শসা ও সিগারেটে মিলল আসামিদের ডিএনএ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ০:৫৫

জাতীয় জাদুঘরে ‘সাংস্কৃতিক সার্বভৌমত্ব রক্ষায় গণমাধ্যমের দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: সময় সংবাদ
শিক্ষা ও সংস্কৃতিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করা যায় না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর জাতীয় জাদুঘরে ‘সাংস্কৃতিক সার্বভৌমত্ব রক্ষায় গণমাধ্যমের দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব কী? সংস্কৃতি কী? এসবের সীমারেখা আছে। সুরের সীমারেখা আছে। সংস্কৃতি বহমান একটি ব্যাপার। সার্বভৌমত্ব থাকে জনগণের হাতে। একমাত্র ভোটের মাধ্যমে জনগণ নির্বাচিত করেন। জনগণের পক্ষে জনগণের স্বার্থে নির্বাচিতরা দেশ পরিচালনা করেন।
নিতাই রায় চৌধুরী বলেন, শিক্ষা ও সংস্কৃতি বিচ্ছিন্ন করা যায় না। এটা ধ্বংস হয়ে গেলে সার্বভৌমত্ব বলে কিছু থাকে না। আজ আমাদের দেশে যে যুদ্ধ, এটি সাংস্কৃতিক যুদ্ধ। আমাদের খাওয়াপরা সবই সংস্কৃতির অংশ। প্রতিটা জাতিগোষ্ঠীর আলাদা আলাদা সংস্কৃতি আছে।
তিনি আরও বলেন, সামগ্রিকভাবে আমরা বাংলাদেশি। আমরা চাই বৈচিত্রের মাঝে ঐক্য আনতে। এটাই হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ। সমাজের অর্থনীতি নির্ধারণ করে সংস্কৃতি কেমন হবে। একটা নতুন যাত্রা শুরু করেছি। তারই কাফেলায় তারেক রহমান। একটা গণসংগীত, একটা নাটক আপনার ভাবনাকে উসকে দিতে পারে।