
আর কত দিন আর্জেন্টিনা-ব্রাজিলের দিকে তাকিয়ে থাকব, প্রশ্ন রাষ্ট্রপতির
প্রতিবেদক, ঢামেক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১৬:৫০

গাজীপুরে একটি বাসায় ঘটনায় একই পরিবারের দগ্ধ ৪ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে আগুনের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রথমে বাসার একটি সোফায় আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। পরবর্তীতে আগুন কাঠের সিলিংয়ে ছড়িয়ে পড়ে। এরপর বারান্দায় রাখা ২টি মোটরসাইকেলে আগুন লাগে এবং এক পর্যায়ে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে যায়।
তবে আগুনের প্রকৃত উৎস ও কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দগ্ধ ৪ জনকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
বর্তমানে চারজনের মধ্যে দুই জন (মা ও বড় ছেলে) ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন এবং অপর দুই জন (বাবা ও ছোট ছেলে) পর্যবেক্ষণে রয়েছেন।